Grant Proposal লেখার কিছু প্রস্তুতি রয়েছে। আজ আমরা গ্রান্ট প্রপোজাল লেখার কিছু বিষয় আলোচনা করেছি। পাশের ছবিতে মূল আলোচ্য বিষয় যা নিয়ে আমরা আজ কথা বললাম, তার উল্লেখ করা হল। আজকের আলোচনায় যেসব ডকুমেন্ট দেখানো হয়েছে, সেগুলো প্রিন্ট কপি আগামী ক্লাসে সরবরাহ করা হবে। বাজেট নিয়ে পূর্নাঙ্গতর আলোচনার জন্য আরেকটা দিন দরকার। অনলাইন-এর মাধ্যমে নিকিতা, ওবায়দুর, সুজানা, এবং ফারিহা সংযুক্ত হয়েছিলেন। তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মেসেঞ্জার গ্রুপে ১০০ শব্দের লিস্ট দেয়া হবে। সবাইকে লিস্টটা পড়ে দেখার অনুরোধ করা হলো। সবাইকে বিশেষভাবে বলা হয়েছে যাতে তারা দুটি জিনিস সবসময় সাথে রাখেনঃ (১) নোটবুক, (২) New English Third (ed. Rhodri Jones)।
আজ একইসাথে আমরা কিছু প্রয়োজনীয় লেখালেখির উদাহরন নিয়ে কথা বলেছি। এগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা এখানে - (১) উত্তর-পত্র - যেখানে থিসিস-স্টেট্মেন্ট দিয়ে শুরু করতে হয়; (২) থিসিস পেপার বা রিসার্চ আর্টিকেল; (৩) Professional Writing - যেমন Project Management Report, Rapporteuring, Case Studies, Business Proposal, Grant Proposal etc. (৪) সবশেষে সৃজনশীল লেখালেখি যেমন, নাটক, ছোটগল্প ইত্যাদি। প্রসঙ্গক্রমে আমরা থিসিস পেপার বা রিসার্চ আর্টিকেল এর ফরম্যাট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি - যেখানে আমরা কিভাবে Bibliography লেখা যায় তা নিয়ে কথা বলি। APA, MLA এবং Chicago Stylesheet দেখার জন্য বলা হয়েছে। সংক্ষিপ্ত হ্যান্ডআউট পরবর্তী ক্লাসে দেয়া হবে। Grant Proposal এর জন্য স্যাম্পল Terms of Reference (ToR) গ্রুপ মেসেঞ্জার-এ দেয়া হয়েছে।
আগামী ক্লাস থেকে আমরা বেশকিছু লেখালেখি (বাংলা + ইংরেজী) প্র্যাকটিস করতে যাচ্ছি। এই সিরিজ অব রাইটিং প্র্যাকটিস ক্লাসগুলোতে সবার উপস্থিতি বাঞ্ছনীয়।