- 'কতিপয় আমলার স্ত্রী' একটি বিখ্যাত কবিতা।
- এই কবিতাটিতে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কয়েকজন আমলার স্ত্রী কে নিয়ে।
- যেহেতু তাঁদের স্বামীরা পদস্থ, এবং অর্থশালী, তাঁদের স্ত্রীদের কাজ করার দরকার হয় না।
- এই কর্মহীন জীবনে তাঁরা বিরক্ত এবং অবসাদ-গ্রস্ত।
- আমরা এই কবিতাটিকে ব্যাবহার করে একটি নাটক লিখবো।
- নাটকের দৈর্ঘ্য হবে ১০ মিনিট - অর্থাৎ ১০ পাতা।
- নাটকের জন্য আমরা কয়েকটি চরিত্র কল্পনা করে নিয়েছি।
- চরিত্রগুলো হচ্ছে -
- ১ম স্ত্রী
- ২য় স্ত্রী
- ৩য় স্ত্রী
- একজন চাকর / আর্দালী
- একজন অধস্তন কর্মচারী
- একজন ইশ্বর - যার কাছে ৩ জন আমলার স্ত্রী প্রার্থনা করছে।
- এই চরিত্রগুলো কখনো কবিতার অংশ থেকে কথা ধার করে কথা বলবে, কখনো নাট্যকারের কল্পনা থেকে নতুন কথার সংলাপ তৈরী করবে।
হতে পারে অনেকটা এরকমঃ
১ম স্ত্রী - হে খোদা আমাকে একটা কাজ দাও।
২য় স্ত্রী - আমাকে দাও।
৩য় - আমাকে
(চাকর প্রবেশ করে ম্যাডামদের প্রারথনারত দেখে)
চাকর - ম্যাডাম, আপনার একটি নিমন্ত্রণ পত্র এসেছে।