Monday, 4 April 2022

ও হেনরি (গল্প থেকে নাটক), শেক্সপীয়রের ১৮ নং সনেট, A Movable Feast, এবং অন্যান্য

গতকালের সেশনে আমরা কয়েকটি কাজ করতে পেরেছি। এগুলোর লিস্ট দেয়া হলো।

  1. প্রথমেই বিগত একটি ক্লাসের লেখা সবাইকে ফেরত দেয়া হয়। ওই লেখাটি ছিল কোনো একটা ছিবি বা লিফলেট বা বই থেকে উদ্দীপনা হিসাবে দেখে তার অপর একটা লেখা তৈরী করা। সর্বমোট ১০ এর মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিলো ৪.৮। 
  2. আমরা শেক্সপীয়রের ১৮ নং সনেট আবার পাঠ করি। এই পাঠের ওপর ভিত্তি করে একটি ডায়ালগ বা মনোলগ লিখতে বলা হয়। লেখাটি মার্কিং এর জন্য গ্রহন করা হয়েছে। 
  3.  ও হেনরি - র ছোটগল্প The Furnished Room পাঠ করার পর এর নাট্যরূপ পড়ার জন্য ফটোকপি দেয়া হয়। 
  4. একটি সংক্ষিপ্ত প্রশ্নপত্র দেয়া হয় যেখানে ছাত্র-ছাত্রীরা কয়েকটি অলঙ্কারের ব্যবহার নিয়ে উত্তর দেন। একটি প্রশ্ন ছিল - লেখালেখির উদ্দেশ্য কি তা নিয়ে বলার জন্য। উত্তরসমূহের মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে লেখালেখির দৈনন্দিন ব্যবহার সম্পর্কে কেউই খুব একটা সচেতন নন। প্রায় সবার কাছেই লেখালেখির অর্থ গল্প-কবিতা-উপন্যাস লেখা এবং এটা থেকে জীবিকা অর্জন করা। এই প্রসঙ্গে উল্লেখ করা হয় যে আগামীকাল (বুধবার) প্রফেশনাল রাইটিং এর অংশ হিসাবে আমরা Grant Proposal Writing প্র্যাকটিস করবো। 
  5. সবাইকে সর্বাবস্থায় সার্বক্ষনিকভাবে New English Third এবং একটি নোটবুক সংগে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। 
  6. প্যারিস সংক্রান্ত একটা উক্তি ভুলভাবে করেছিলাম - সঠিকটি ছবিতে উল্লেখ করা হল। প্যারিস নিয়ে কারো আগ্রহ থাকলে হেমিংওয়ের ছাড়াও নীরদ মজুমদারের "পুনশ্চ পারী" বইটিও পড়তে অনুরোধ করছি। আর তাও না সময় হলে এই গানটি শুনুন - "Last time I saw Paris / Her heart was warm and gay / No matter how they change her / I'll remember her that way."

এছাড়াও ওবায়দুর রহমান-এর অনুরোধে SOP (Statement of Purpose) সংক্রান্ত কিছু বিষয় আলোচিত হয়েছে। 

SOP (Statement of Purpose) এর ভিন্ন নাম Statement of Interest. MA, MFA, MPhil, PhD লেভেলে পড়াশুনা করতে নীচের বিষয়গুলো প্রস্তুত করা প্রয়োজন।

  1. TOEFL (Reading + Writing + Speaking + Listening) = ১২০ এর মধ্যে ১০৫ বাঞ্ছনীয়। 
  2. GRE (Analytical Writing 2 Essays + Verbal Reasoning + Quantitative Reasoning)
  3. SOP বা স্টেট্মেন্ট অব পারপাস সাধারনত ৭০০-১৫০০ শব্দের মধ্যে হবে। 
  4. Research Paper (published or uploaded on Academia.com) = 2000 - 4000 Words
  5. Research Proposal - 1500 words.
  6. Academic Resume - maximum 2.5 pages.
  7. Acting / Direction / Design Portfolio (অনলাইন বা ওয়েবসাইট হওয়া বাঞ্ছনীয়) = এখানে থাকতে পারে ছবি, ১-২ মিনিটের রেকর্ডিং, স্ক্রিপ্ট, এবং অন্য অনেক কিছু। 
  8. সবশেষে এটাই বলা দরকার = Read read read = Bengali  & English Novels Poems Stories Plays.
  9. নবাব ফয়জুন্নেসা রচিত "রুপজালাল" উপন্যাসটি নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। কাব্য এবং গদ্য মিলিয়ে এ এক আশ্চর্য লেখা।  

No comments:

Post a Comment