Monday, 25 April 2022

লেখালেখির এক বিশেষ পর্ব = Subtext Assignment

  1. সবগুলো লেখা পড়লাম। দু'একজন ছাড়া কেউই আসলে কি কারনে এই এক্সসারসাইজ দেয়া হলো তা নিয়ে ভাবতে চাননি। 
  2. প্রায় সকলের লেখা পড়ে মনে হলো যার যার ব্যক্তিগত জীবন, আত্মজীবনী, কিংবা কনফেশন শুনছি। 
  3. সাবটেক্সট অর্থ - একটা সরল কথার ভেতর দিয়ে গভীর কথার ইশারা দেয়াপাশের ছবিটা দেখুন! 
  4. লেখক হিসাবে আপনার প্রথম কাজ - "অন্যের জীবন-কে" কল্পনার ভেতর দিয়ে যাপন করা। 
  5.  গভীর কল্পনার সাহায্য নিয়ে অজানা চরিত্রকে বিশ্লেষণের চেষ্টা খুবই কম।
  6. কারো নিজের লেখার ভুল ব্যাখ্যা হয়েছে মনে হলে - লিখে জানান। 
  7. কল্পনা শক্তি উদ্দীপিত করার একটাই উপায় - পাঠ করুন। যেকোনো কিছু - গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ। 
  8. কল্পনার বিস্তারের জন্য অনুবাদের কাজে হাত দিন।
  9. আমরা খুব তাড়াতাড়ি এই কল্পনা-বিমুখতা থেকে মুখ ফেরাবো।  
এখানে প্রাপ্ত সকল লেখা নিয়ে সংক্ষিপ্ত রিভিউ দেয়া হলো।
  1. নাসরিন - কল্পনা নেই। নিজের কথা দিয়ে পরিপুর্ন। আমিত্বকে ছাড়িয়ে উঠতে হবে। 
  2. দীপম - কল্পনা নেই। নিজের কথা দিয়ে পরিপুর্ন। তবে মাঝে মাঝে দারুন সব উপমা এসেছে। ভালো লেখা আসছে - মনে হচ্ছে আমার কাছে। 
  3. ফাহিম - কল্পনা নেই। নিজের কথা দিয়ে পরিপুর্ন। সমাজবিজ্ঞানের গবেষণা করার সময় উত্তরদাতা যেমন প্রশ্নকারীকে তার প্রশ্নের জবাব দিচ্ছেন। নিজেকে প্রকাশ করার ইচ্ছা নেই। চিন্তার জাল ছড়িয়ে ছিটিয়ে। 
  4.  ফারজাদ -  কল্পনা নেই। নিজের কথায় পরিপুর্ন।
  5. নীলিমা - কল্পনা নেই। যা আছে তা কেবল "কনফেশন"। এবং আরো কনফেশন। 
  6. নিকিতা - কল্পনার প্রাচুর্য রয়েছে। এটাই এবারে পাওয়া সেরা লেখা। কল্পনা, স্টাইল, কাব্যালংকার, উইট, পট পরিবর্তন, খিস্তি (সামান্য একটু - এটাতেও পরিমিতিবোধ আছে), নানা রকম চরিত্রের আনাগোনা। বেশ উপভোগ করলাম। 
  7. ওবায়দুর রহমান - কল্পনার বিপ্রতীপে এই লেখা সমাজ যা যা শিখিয়েছে তাই হয়তো সত্য ভেবে নিয়েছেন। মেকানিকাল, আনইমোশনাল, এবং বিতর্ক-হীন সহমত সন্ধানী কথার সমষ্টি।  
  8. প্রনব - শুধুই নিজের কথা। আমি এবং আমাকে। কিন্তু এই আমি তো আপনার সৃষ্টি নয়!
  9. রাফায়েতুল্লাহ - পুরো লেখা জুড়ে "কনফেশন", "কনফেশন", আর "কনফেশন"। তবে লেখার মধ্যে একটা চরিত্র উঁকিঝুঁকি দিচ্ছে। কল্পনার অভাবে চরিত্রটা ফুটে উঠলো না।
  10. সায়র - অতি সহজ করে নিজের পরিচয় ব্যক্ত হয়েছে। কল্পনা নেই। অতি সহজ করার ফলে গভীরতাও নেই। 
  11. সুজানা - কল্পনা নেই। নিজের কথায় পরিপুর্ন।
  12. তানভীর - অনেকটা কল্পনা আছে। কিন্তু সেটাও আত্মকথা-কে কেন্দ্র করেই। 
  13. জীবন - বিচ্ছিন্ন ভাবনা গল্পের আকার নিতে পারেনি। কল্পনা নেই - সীমিত শব্দে নিজেকে উপস্থাপন করা হয়েছে। এই লেখার সর্বমোট ১০৮ টি শব্দের মধ্যে ৯ বার "অভিনয়" কথাটি ব্যবহৃত হয়েছে। অবশিষ্ট ৯৯ টি শব্দে অবশিষ্ট চিন্তার প্রকাশ। ফলে, ভাবনাগুলো সম্পুর্নতা পায়নি। 
  14. ইশতিয়াক পুরণ - মনে হলো শুন্যস্থান পুরন করা কিছু বাক্য। কল্পনা কোথায়? নিজের জগতের বাইরে অসংখ্য জগত আছে - সেখানে প্রবেশ করতে হবে। 

No comments:

Post a Comment