গতকাল সোমবার আমরা তিনটি বিষয় নিয়ে কাজ করেছি। বিগত কোনো এক ক্লাসে নিকিতা আজম জিজ্ঞেস করেছিলেন কোন পদ্ধতিতে উপন্যাসের বর্ননাকে নাটকের সংলাপে আনা যায় কিনা। এর প্রেক্ষিতে গতকাল আমরা চারটি পদ্ধতি ব্যাবহার করি।
- প্রথমে আমরা Great Expectation এর পুরো সামারি পড়ে ফেলি।
- আমরা চরিত্রগুলোকে আলোচনা করি।
- মূল উপন্যাসের প্রথম অধ্যায় থেকে বেশ খানিকটা পড়ে নেই।
- সবশেষে আমরা একটি ড্রামাটাইজড ভার্সন থেকে কিছু অংশ পড়লাম। সেই অংশে আমরা দেখলাম - (১) কিভাবে বর্ননা-কে সংলাপে রুপ দেয়া যায়; (২) কিভাবে একটি চরিত্র তার নিজের একশনকে বর্ননা করে যায় - এর ফলে নাটকীয় সংলাপ এবং পারিপার্শ্বিক বর্ননা মিলে যায়। ফলে মঞ্চের সংক্ষিপ্ত সময়কালের মধ্যে বর্ননার ব্যাবহার করা যায়।
ক্লাসের অংশ হিসেবে গতকাল আমরা সফট ও হার্ড স্কিল আলোচনা করি। লেখালেখি সংক্রান্ত একটি বিজ্ঞাপন আমরা বিশ্লেষণ করে দেখি কিভাবে একই কাজের অংশ হিসেবে অনেকগুলো স্কিল দরকার হয়। এর মধ্যে ভাষা সংক্রান্ত প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি টিকা-মন্তব্য সহকারে গ্রুপ-মেসেঞ্জারে দেয়া হয়েছে।
আমাদের দ্বিতীয় উপন্যাসের নাম ছিলো A Passage to India। এই উপন্যাসের মূল চরিত্রদের অর্ধেক ভারতীয় আর বাকী অর্ধেক ইংরেজ। কলোনিয়াল পিরিয়ডের এই উপন্যাসের মূল চরিত্র ডাঃ আজিজ। এর ফিল্ম ভার্সনে ভিক্টর ব্যানার্জী অভিনয় করেছিলেন। এই ক্লাসিক ফিল্মটি দেখার আগে অবশ্যই মূল উপন্যাস পড়ে নেয়া উচিত। এই পর্যন্ত ৩টি উপন্যাসের সংক্ষিপ্তসার দেয়া হয়েছে। বাকী আরো ২টির সংক্ষিপ্তসার এ সপ্তাহে দেয়া হবে। এই সংক্ষিপ্তসারগুলো পড়া জরুরী কারন এর উপর ভিত্তি করে কয়েকটি সংলাপ-রচনা টাস্ক দেয়া হবে।
সবশেষে আমরা ইংরেজী সংক্রান্ত কোন কোন আন্তর্জাতিক পরীক্ষা আছে তা দেখে নেই। উল্লেখ্য যে এসব পরীক্ষার কথা সবাই জানলেও কারো একাউন্ট খোলা হয়নি । আমরা একটি একাউন্টও খুলে নেই।
No comments:
Post a Comment