বিগত দুই মাসে আমরা কয়েকটি লেখা পরিকল্পনা করেছি। আগামী মিড-টার্ম পরীক্ষার (মার্চের শেষ সপ্তাহ) আগে সেসব লেখা পুর্নাঙ্গ আকারে সাবমিট করার অনুরোধ করা হলো।
- ১০ মিনিটের নাটক - দুইটি চরিত্র - শহরের ল্যাম্প পোস্টের নীচে চাঁদের আলোয় দুই ভবঘুরের জীবন - ১৫ মার্চের মধ্যে সাবমিট করুন।
- ৩০ মিনিটের নাটক - উচ্চৈঃশ্রবার স্বপ্ন - যেখানে একজন স্বপ্নাদৃষ্ট মানুষ একটি ঘোড়ার সঙ্গী হয়ে জীবনকে নতুন করে প্রত্যক্ষ করে। আগামী রবিবার দিনের ক্লাসে সবাই যার যার গল্প তৈরী করে আনবে। দৃশ্যগুলো এই ব্লগের "ছবি থেকে গল্প" পোস্টের ছবি থেকে নিতে হবে। অন্য কোন ছবি ব্যাবহার গ্রহণযোগ্য হবে না। নাটকটিতে মিথ ও পুরাণ এর ব্যাবহার করার জন্য "উচ্চৈঃশ্রবার স্বপ্ন" পোস্টের তথ্য ব্যবহার করুন। তবে মনে রাখুন "কল্পনা"-ই আপনার সর্বোত্তম উপকরন।
- জন কিটসের কবিতা La Belle Dame Sans Merci এর ওপর ভিত্তি করে একটি অনু-নাটক লেখার আহবান করা হল। শুধু আগ্রহীরাই এটা সাবমিট করুন। একটি কৌতুহল উদ্দীপক নাম দিন - হতে পারে "স্বপ্ন-বন্দীর কৈফিয়ত"। হতে পারে আরো ভালো কিছু যা মনঃ সমীক্ষন বিষয়টিকে শৈল্পিকভাবে নাট্য/গল্পের আদলে প্রকাশ করবে।
- বেদে-সম্প্রদায় নিয়ে আপনাদের অভিজ্ঞতা, তথ্য, আলোচনা - ইত্যাদি কম্পোজ করে ই-মেইল করুন। সবগুলো লেখা মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট প্রপোজাল তৈরী করা হবে। এই বিষয়ে সবার অংশগ্রহন বাঞ্ছনীয়।
- মোহিতলাল মজুমদার-এর লেখা "নাটকীয় কথা"-র প্রথম চার পাতা কয়েক বার পড়ুন। ক্লাসে প্রবন্ধটি সামনে খোলা রেখে সংক্ষিপ্ত পরীক্ষায় অংশ নিতে হবে । সংগে আনুন "নাটকীয় কথা" প্রবন্ধটি।
- প্রত্যেকের ইংরেজি Curriculum Vitae / CV জমা দিন। শুধু Word Document ।
- রবিবার এর ক্লাসে তানভীর মোকাম্মেল এর দু'টি প্রবন্ধ সাথে আনুন।
- বঙ্কিমচন্দ্র-কৃত তুলনামূলক সাহিত্য আলোচনা - শকুন্তলা, মিরন্দা, ও দেসদিমোনা - পড়ুন, এবং নিজেদের মধ্যে আলোচনা করুন। মোহিতলাল মজুমদার এর লেখা "নাটকীয় কথা"-ও আপনাদের আলোচনার অংশ করুন।