Wednesday, 2 March 2022

Todays Meeting Contents

 আজ ২ মে আমরা দ্বিতীয়বার ক্লাসে কিছু বিষয় আলোচনা করেছি। এর মধ্যে প্রধান বিষয়গুলো নিম্নে উল্লেখিত হলো।

  1. গত ক্লাসের কবিতা "রেড হুইল ব্যারো" নিয়ে সংক্ষিপ্ত রেফারেন্স / আলোচনা। কবিতায় কিভাবে মাইক্রোকসমিক লেভেল এর মধ্য দিয়ে ম্যাক্রোকসমিক বিশ্বের ধারনা পাচ্ছি সেটা দেখলাম। 
  2. আমাদের মূল পাঠ ছিলো - গতকালের "ডেইলি স্টার" পত্রিকায় প্রকাশিত একটি ছোট আর্টিকেল। এই আর্টিকেল-টা আমরা পুঙ্খানূপুঙ্খ-ভাবে পড়েছি এবং সবাই মিলে ব্যাখ্যা করেছি। 
  3. "Race with the Machine" নামের এই আর্টিকেলটিতে ব্যাখা করা হয়েছে আগামী পৃথিবীর জন্য কি ধরনের দক্ষতা দরকার। এর মধ্যে একটি দক্ষতা, যা মেশিন লার্নিং এর পক্ষে করা সম্ভব না - তাঁর নাম ক্রিয়েটিভ রাইটিং। ক্লাসের পরিবেশে এই আলোচনা একটা চমৎকার ডিবেট-এর আবহ তৈরি করেছিল। যারা আজকে উপস্থিত ছিলেন তাঁদের অনুরোধ জানানো যাচ্ছে যে তারা এই বিষয়ে অনুপস্থিতদের সাহায্য করবেন। সবার জন্য এই লেখাটির প্রিন্ট সরবরাহ করা হয়েছে।
  4. এর পরেই আমরা শুরু করলাম Pride and Prejudice উপন্যাসের পাঠ। আমরা ক্লাসে ৩টা এডিশন নিয়ে কাজ করেছি। একটি খুবই সহজলভ্য; ঢাকার নীলক্ষেতে অবস্থিত Friend's Book - এটা বের করেছে । আমি এনেছিলাম পেঙ্গুইন বুকস এর দেশীয় রিপ্রিন্ট। তবে ক্লাসে কাজ করার সময় আমরা Cambridge Edition of Jane Austen অনলাইন এডিশন ব্যাবহার করেছি। এই এডিশনটি সরাসরি ডাউনলোড-যোগ্য নয়। তবে কেউ নিতে চাইলে আমাকে জানাতে পারেন। 
  5. আমাদের আজকের সবচেয়ে গুরুত্তপূর্ন কাজ ছিলো - Pride and Prejudice উপন্যাসের প্রথম দুই অধ্যায় শেষ করে ফেলা। পাঠ চলাকালীন সময়ে সবার প্রচুর আমোদপূর্ন হাসি আমাকে উজ্জীবিত করে রেখেছিল।
  6. এর বাইরে আমরা দুটি কবিতা পড়লাম - (১) অডেন এর কবিতা "Night Mail", (২) কিটস এর কবিতা "Ode on a Grecian Urn", (৩) শেক্সপীয়রের সনেট "Shall I compare thee to a Summer's Day"। সনেট এর আলোচনায় ৩টা কোয়ার্টেট এবং ১টা কাপলেট এর সমন্বয়ে ১৪ লাইনের সনেট এর কাঠামো আলোচনা করেছি। 
  7. আমাদের পরবর্তী নির্ধারিত ক্লাস আগামী সোমবার (৭ মার্চ)। সকাল ৯.৪০ মিনিটে শুরু হওয়া এই ক্লাসের ব্যপ্তি হবে ৪ ঘন্টা। ২.৩০ ঘন্টা পর ৩০ মিনিটের বিরতি থাকবে। এই ক্লাসের বিষয়বস্তু এবং এসাইনমেন্ট-পরিকল্পনা দুই-এক দিনের মধ্যে এই ব্লগের পোস্টে জানানো হবে। এই গুরুত্তপূর্ণ সেশনটি অনুপস্থিত না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 


2 comments: