- গত ক্লাসের কবিতা "রেড হুইল ব্যারো" নিয়ে সংক্ষিপ্ত রেফারেন্স / আলোচনা। কবিতায় কিভাবে মাইক্রোকসমিক লেভেল এর মধ্য দিয়ে ম্যাক্রোকসমিক বিশ্বের ধারনা পাচ্ছি সেটা দেখলাম।
- আমাদের মূল পাঠ ছিলো - গতকালের "ডেইলি স্টার" পত্রিকায় প্রকাশিত একটি ছোট আর্টিকেল। এই আর্টিকেল-টা আমরা পুঙ্খানূপুঙ্খ-ভাবে পড়েছি এবং সবাই মিলে ব্যাখ্যা করেছি।
- "Race with the Machine" নামের এই আর্টিকেলটিতে ব্যাখা করা হয়েছে আগামী পৃথিবীর জন্য কি ধরনের দক্ষতা দরকার। এর মধ্যে একটি দক্ষতা, যা মেশিন লার্নিং এর পক্ষে করা সম্ভব না - তাঁর নাম ক্রিয়েটিভ রাইটিং। ক্লাসের পরিবেশে এই আলোচনা একটা চমৎকার ডিবেট-এর আবহ তৈরি করেছিল। যারা আজকে উপস্থিত ছিলেন তাঁদের অনুরোধ জানানো যাচ্ছে যে তারা এই বিষয়ে অনুপস্থিতদের সাহায্য করবেন। সবার জন্য এই লেখাটির প্রিন্ট সরবরাহ করা হয়েছে।
- এর পরেই আমরা শুরু করলাম Pride and Prejudice উপন্যাসের পাঠ। আমরা ক্লাসে ৩টা এডিশন নিয়ে কাজ করেছি। একটি খুবই সহজলভ্য; ঢাকার নীলক্ষেতে অবস্থিত Friend's Book - এটা বের করেছে । আমি এনেছিলাম পেঙ্গুইন বুকস এর দেশীয় রিপ্রিন্ট। তবে ক্লাসে কাজ করার সময় আমরা Cambridge Edition of Jane Austen অনলাইন এডিশন ব্যাবহার করেছি। এই এডিশনটি সরাসরি ডাউনলোড-যোগ্য নয়। তবে কেউ নিতে চাইলে আমাকে জানাতে পারেন।
- আমাদের আজকের সবচেয়ে গুরুত্তপূর্ন কাজ ছিলো - Pride and Prejudice উপন্যাসের প্রথম দুই অধ্যায় শেষ করে ফেলা। পাঠ চলাকালীন সময়ে সবার প্রচুর আমোদপূর্ন হাসি আমাকে উজ্জীবিত করে রেখেছিল।
- এর বাইরে আমরা দুটি কবিতা পড়লাম - (১) অডেন এর কবিতা "Night Mail", (২) কিটস এর কবিতা "Ode on a Grecian Urn", (৩) শেক্সপীয়রের সনেট "Shall I compare thee to a Summer's Day"। সনেট এর আলোচনায় ৩টা কোয়ার্টেট এবং ১টা কাপলেট এর সমন্বয়ে ১৪ লাইনের সনেট এর কাঠামো আলোচনা করেছি।
- আমাদের পরবর্তী নির্ধারিত ক্লাস আগামী সোমবার (৭ মার্চ)। সকাল ৯.৪০ মিনিটে শুরু হওয়া এই ক্লাসের ব্যপ্তি হবে ৪ ঘন্টা। ২.৩০ ঘন্টা পর ৩০ মিনিটের বিরতি থাকবে। এই ক্লাসের বিষয়বস্তু এবং এসাইনমেন্ট-পরিকল্পনা দুই-এক দিনের মধ্যে এই ব্লগের পোস্টে জানানো হবে। এই গুরুত্তপূর্ণ সেশনটি অনুপস্থিত না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Wednesday, 2 March 2022
Todays Meeting Contents
আজ ২ মে আমরা দ্বিতীয়বার ক্লাসে কিছু বিষয় আলোচনা করেছি। এর মধ্যে প্রধান বিষয়গুলো নিম্নে উল্লেখিত হলো।
Subscribe to:
Post Comments (Atom)
This is so helpful . Passionately enjoying your lessons !!
ReplyDeleteAh, very happy to hear!
Delete