নীম্নোক্ত প্রসঙ্গগুলো আজ আমাদের ক্লাসের পরিসরে আলোচিত হয়েছে। তবে বিস্তারিত বিবরন আমি আগামীকালের মধ্যে দেয়ার চেষ্টা করব।
- Tabula Rasa = এই প্রস্তাবনার মধ্য দিয়ে আমরা বুঝতে চেয়েছি কিভাবে একজন লেখক তাঁর পারিপার্শিক অবস্থা সম্পর্কে জ্ঞান আহরণ করে নিজেকে সমৃদ্ধ করেন। এই সমৃদ্ধি কিভাবে তাঁর লেখাতে প্রতিবিম্বিত হয় সেটা আমরা একটি লিখন-চর্চার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করেছি।
- Epistemology = এই বিষয়ে বিস্তারিত আসছে।
- Problems of Philosophy (Bertrand Russell): we discussed Appearance and Reality, a priori এবং a posteriori যুক্তি-র সহজ বর্ননা। যা আপাতদৃষ্টিতে প্রতীয়মান (Appearance) এবং যা সত্য (Reality) - এই দুইয়ের ব্যখ্যায় আমি আবারো "So much depends upon, the red wheelbarrow" উল্লেখ করেছি। এই মৌলিক দার্শনিক তত্বটি প্লেটো-র Allegory of Cave দ্বারা অসাধারনভাবে বর্ণিত। বিস্তারিত আসছে।
- প্রসঙ্গে আরো পড়েছি তাঁর What I have Lived For (1952) এবং How to be a man of genius (1932)। বিশেষ করে "What I have Lived For" পড়ার সময় সবার উৎসাহী মন্তব্য আনন্দদায়ক ছিল নিঃসন্দেহে।
- Writing WITHOUT preconceived Ideas: এটাই ছিলো আজ আমাদের মূল বিষয়। এর আওতায় আমরা প্রত্যেকেই একটি করে প্রিন্ট-ইমেজ হাতে পেয়ে ব্যাখা করেছি। এই ব্যাখা লিখতে হয়েছে একটি ফুলস্কেপ কাগজের স্প্রেডশিট-এ। চমৎকার কিছু লেখা পেয়েছি, যা আগামী ক্লাসে মার্কিং সহ ফেরত দেয়া হবে।
- Using LinkedIn for developing Professional identity = লিঙ্কড-ইন ব্যাবহার নিয়ে আজ উপস্থিত কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়েছে যাতে তারা ইএমকে সেন্টারের প্রস্তাবিত একটি ওয়ার্কশপ-এ অংশ নেন এবং পরবর্তী ক্লাসে অন্যান্যদের এই বিষয়ে অবহিত করেন।
- The Colonial Capitalist curation of 'Bangla' Culture = আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে এই আর্টিকেলটির মাধ্যমে কালচারাল পলিটিক্স এর সহজে বোধগম্য কিছু বিষয়ে আলোচনা করেছি। এর মধ্যে এ-অ ছিল যে, একজন শিল্পী কখন পুঁজিবাদের (ক্যাপিটালিসম) সমর্থন করবেন এবং কখন করবেন না।
- Coursera = Theatre and Globalization কোর্সেরা-র এই বিশেষ কোর্সটি কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তবে বিস্তারিত আগামী ক্লাসে ডেমন্সট্রেট করা হবে।
- ক্লাসে নিকিতা আজম অনুরোধ করেছেন যে উত্থাপিত বিষয়গুলো এবং রেফেরেন্সগুলো-র লিঙ্ক যাতে এখানে দেয়া হয়। আমি চেষ্টা করছি এই পরামর্শ অনুসরন করে আগামীকালের মধ্যে আপডেট দিতে।
- কোন এক প্রসঙ্গে আমরা "Reading Lolita in Tehran" বইটা উল্লেখ করেছি। এই বিষয়ে কেউ চাইলে আরো পড়তে পারেন।
- বুধবারের ক্লাসটি নেয়া সম্ভব হচ্ছে না। সেই কারনে একটি ছোট এসাইনমেন্ট ঘোষণা করা হবে আগামীকাল। এটি হবে মার্কিং ওয়ার্ক।
No comments:
Post a Comment