Thursday, 16 April 2020

চারটি চলচ্চিত্র

Vintage Movie Camera Icon - Film Camera Logo Png, Transparent Png ...এখানে চারটি চলচ্চিত্র দেয়া হলো।
    Chalchitra / Kaleidoscope (1981, Dir. Mrinal Sen, India) – Movie Mahal
  1. প্রথমটি সহজ আখ্যান - মূল আকর্ষণ অভিনয়, সিনেমাটোগ্রাফি, এবং আলী আকবর খাঁ এর করা সংগীত। এখানে লিঙ্ক দেখুন > বেনারসী (1962)
  2. দ্বিতীয়টি সহজ নয় - জটিল মনস্তাত্বিক বিষয় নিয়ে। এর পরিচালক বিখ্যাত কবি এবং সাহিত্যিক পূর্নেন্দু পত্রী। গল্পটা নেয়া হয়েছে কল্লোল যুগের অন্যতম কবি এবং গল্পকার প্রেমেন্দ্র মিত্র-র লেখা তাঁর সবচেয়ে বিখ্যাত গল্প "তেলেনাপোতা আবিষ্কার" অবলম্বনে। এর টেকনিক্যাল দিকটিও উল্লেখ করার মতো। প্রচুর সিনেমাটিক এফেক্ট ব্যাবহার করেছেন পূর্ণেন্দু পত্রী। তবে সবচেয়ে আশ্চর্য দিক হলো এই যে এর মিউজিক ডিরেক্টর হলেন রবি শঙ্কর, যিনি এই ছবিতে কণ্ঠও দিয়েছেন। আরও কন্ঠ দিয়েছেন রবি শঙ্কর এর ভাই-এর স্ত্রী লক্ষী শঙ্কর।  এখানে লিঙ্ক দেখুন > স্বপ্ন নিয়ে (১৯৬৩)
  3. প্রথম বার বলতে ভুলে গিয়েছিলাম যে, মৃণাল সেন "তেলেনাপোতা আবিষ্কার" অবলম্বনে তৈরী করেছিলেন তাঁর অন্যতম বিখ্যাত
  4.  চলচিত্র "খন্ডহর"। এখানে দেখুন - খন্ডহর (মৃণাল সেন) ১৯৮৪
  5. তৃতীয় চলচ্চিত্রটি বাংলাদেশের - ১৯৬১ সালে জহির রায়হানের করা। সম্ভবত তাঁর সবচেয়ে কম আলোচিত অথচ অসাধারন একটি ছবি। আমার মতে এই ছবির গান "সুপ্ত এ গলিপথে / দু'টি বোন একা ঘরে / কি ব্যাথায় যে রাত্রি জাগে / বুঝি কেউ তা জানে না" - একটি বিস্ময়কর সংগীত মাইলফলক। গানের চিত্রায়ন লিঙ্ক করা হয়েছে শিল্পীর চিত্রাঙ্কনের সাথে মুভমেন্ট মিলিয়ে। এবসার্ডলি বিউটিফুল। গানটি শুনতে ক্লিক করুন লিঙ্কের ১ ঘন্টা ৫৭ মিনিটে। এখানে লিঙ্ক দেখুন > কখনো আসেনি
  6. সবশেষে মৃণাল সেন। ওকে নিয়ে কি বলবো? ফিল্মটা দেখুন - এটুকুই। এখানে লিঙ্ক > চা ল চি ত্র

No comments:

Post a Comment